রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চার কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হৃদয় মির্জা (২৯), মো. রতন মিঞা (৩০), মোছা. কুহিনুর বেগম (৩৫) ও মোছা. স্বপ্না বেগম (৩২)।
তুরাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দিয়াবাড়ী এলাকায় পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউরের অফিসে অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৪৯ ক্যান বিয়ার, ছয় হাজার ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, অভিযুক্তরা তাদের সহযোগী হিসেবে আতাউরের নাম প্রকাশ করেন। তারা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেআর/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
