প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। ‘স্ট্রিং থিওরি’র এক প্রবক্তা হিসেবে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। এর আগে এই পুরস্কার পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগসের মতো বহু কিংবদন্তি বিজ্ঞানসাধকেরা।
বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত। তিনি বিশ্বজুড়ে ‘স্ট্রিং থিওরি’-র অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত। পদার্থবিজ্ঞানের এই শাখা একটিই সমন্বিত তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের সমস্ত রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করে। আর এই গবেষণায় দীর্ঘদিন ধরেই অশোক সেন এক অতি পরিচিত নাম। তাই এবার এই সম্মানে ভূষিত হলেন তিনি। আইসিটিএসের পরিচালক রাজেশ গোপাকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অতীতের প্রাপকদের তালিকার দিকে তাকালেই বোঝা যায়, এই পুরস্কারটি কতটা মর্যাদাপূর্ণ। এই স্বীকৃতি বিশ্বজুড়ে পদার্থবিজ্ঞানীদের মধ্যে অশোক সেনের অবস্থানকে যথার্থভাবে তুলে ধরল।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
