দিনাজপুরের হিলিতে অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে পৌরশহরের গণেশ বাবুর চাতাল থেকে অজিত কুমার ঘোষকে আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের মৃত গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌরশহরের গণেশ বাবুর চাতালে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অজিত কুমার ঘোষকে আটক করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদ, ভারতীয় পাসপোর্ট এবং একটি আঁধার কার্ড উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা মদের বিষয়ে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বিজ্ঞাপন
হাকিমপুর থানার ওসি বাদশাহ আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মো. মাহাবুর রহমান/কেজে/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
