বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেজ) ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভাপতিত্ব করেন ইউএনও মিল্টন চন্দ্র পাল। সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা সদস্যসচিব কামরুজ্জামান মিজান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমুখ।