জাতিসংঘের সন্ত্রাসবাদ ও মানবাধিকারবিষয়ক এক বিশেষ প্রতিবেদনে তথ্যগত ভুলের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির দাবি, ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের একজন দাউদ ইব্রাহিমকে ভারতে অবস্থানরত বলে উল্লেখ করে ভুল তথ্য দেওয়া হয়েছে। এ ধরনের ভুল তথ্যের জন্য জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সাউল গত জুলাইয়ে প্রকাশিত তার প্রতিবেদনে দাউদ ইব্রাহিম ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করেন। তবে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব রঘু পুরি এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিষয়টি নথিভুক্ত করার জন্য আমি তথ্যটি সংশোধন করতে চাই। তার দাবি, ২০০৩ সালে দাউদ ইব্রাহিমকে জাতিসংঘের তালিকাভুক্ত করার অনেক আগেই তিনি ভারত ছেড়ে পালিয়েছিলেন।
রঘু পুরি বলেন, দাউদ ইব্রাহিম এখনো ভারতে একজন পলাতক অপরাধী হিসেবে তালিকাভুক্ত। জাতিসংঘের তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, তিনি সেই দেশেই অবস্থান করছেন, যেখানে একসময় ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল এবং হত্যা করা হয়েছিল। এখানে তিনি পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের কথা উল্লেখ করেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে তথ্যগত ভুলের অভিযোগ
জাতিসংঘে দেওয়া বক্তব্যে রঘু পুরি বলেন, বিশেষ প্রতিবেদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ডি কোম্পানি নামের একটি অপরাধী চক্রের নেতাকে তালিকাভুক্ত করেছিল।
ভারতের এই প্রতিনিধি বলেন, বিষয়টি এভাবে উপস্থাপন করায় প্রকৃত ঘটনা সম্পর্কে ভিন্ন ধারণা তৈরি হতে পারে। তার দাবি, ডি কোম্পানি এবং এর নেতা দাউদ ইব্রাহিম ১৯৯৩ সাল থেকেই ভারতে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত ও দেশটির কাছে ওয়ান্টেড।
বিজ্ঞাপন
রঘু পুরির ভাষ্য, জাতিসংঘের ১২৬৭ নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় দাউদ ইব্রাহিমকে তালিকাভুক্ত করার কারণসংক্রান্ত বিবরণে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অথচ প্রতিবেদনে তা উল্লেখ না করাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
সূত্র: এনডিটিভি
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
