নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ৩২ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বড়াইগ্রামে এ দুর্ঘটনা ঘটে। দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম শোক প্রকাশ ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। তিনি শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের প্রতি সহমর্মীতা জ্ঞাপন করেছেন।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, দেশে ঈদ, পূজা বা কোনো বড় ছুটির সঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এখন সমর্থক বিষয়ে পরিণত হয়েছে। প্রতিবারই এমনটা ঘটছে। এসব মৃত্যুর ঘটনার কারণ ও পরিবহন খাত নিয়ে অনুসন্ধান করলে এগুলোকে দুর্ঘটনা বলা যায় না বরং রাষ্ট্রের, প্রশাসনের এবং পরিবহন ব্যবসায়ীদের সম্মিলিত হত্যাকাণ্ড বলে মনে হয়। কারণ সড়ক নিরাপত্তার কোনো একটা বিষয় মান্য করা হয় না।
এমইউ/এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
