ব্র্যাক ব্যাংক হোলসেল ব্যাংকিং গ্রাহকদের জন্য তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম, কর্পনেটে, ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু করেছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান আনুষ্ঠানিকভাবে এই সল্যুশন চালু করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
