জেলা গোয়েন্দা শাখার (ডিবি-পূর্ব) অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক হলেন সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিজয়পুর সিংহের বাংলা এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে রুজেল মিয়া (৩৫)। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জেলা গোয়েন্দা শাখার (ডিবি-পূর্ব) ওসি কামরুল হাসান জানান, বুধবার রুজেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অন্য আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার রুজেল মিয়ার বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।