নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি এবং নতুন কিছু ঘটার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল নিয়ে কী বলছেন জ্যোতিষী তীর্থঙ্কর তীর্থ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ, সম্পত্তিপ্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল, জনবল ও অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আয় বুঝে ব্যয় করতে হবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্যপকেট পূর্ণ হবে। ব্যাংক-ব্যালেন্স বাড়বে। কামনা-বাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।
আরও পড়ুন>> ১৬ অক্টোবর: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
