স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা দূর করার পাশাপাশি এসব যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। এ খাতে বরাদ্দের বড় অংশ ব্যয় করা হবে, যাতে চিকিৎসাসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যায়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রাখা হবে না। এসব যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যখাতের অতীত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এ খাতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
এমএম/
