ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুল্লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সাখাওয়াত হোসেনের ছোট ভাই, চকমতি ডি.এস. ফাজিল মাদ্রাসার শিক্ষক ও মুশুল্লী ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য এনামুল হকের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে মুশুল্লী ইউনিয়নের পালাহার আমলিতলা বাজারে এলাকাবাসীর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনসাধারণের প্রত্যাশা ও নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় শিক্ষক এনামুল হক তাঁর পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার মানুষের মতামত, পরামর্শ ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা করেন।
মতবিনিময় সভায় মহি উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জের পিতাম্বরপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোশাররফ হোসেন, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ভূঁইয়া লিটন, মাওলানা মাহবুবুর রহমান পালাহারী, কাশিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ, সারোয়ার হোসেন সাদ্দাম, শফিকুল ইসলাম সুমন, ডা. এম. এ. আব্বাস, মোশাররফ হোসেন ও হাফেজ আনিসুজ্জামানসহ প্রমুখ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post নান্দাইলে শিক্ষক এনামুল হকের ইউপি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on Dhaka Protidin.
