সংবাদ · সাধারণ
সুনামগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৩ জন আটক
২২/১০/২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) রাতে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের অন্য দুই সদস্য পালিয়ে যান।আটক হওয়া মানব পাচারকারীর নাম মো. আমির (২২)। তিনি দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে। অন্য দুই আটক ব্যক্তি হলেন পাচারের শিকার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লিঙ্কন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।অন্যদিকে পালিয়ে যাওয়া অপর দুই পাচারকারী হলেন - দোয়ারাবাজারের চৌধুরীপাড়া গ্রামের মো. অনিক মিয়া (২৪) ও মো. আলাউদ্দিন (৫৪)।বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে ছিল। আরমানছড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে টহল দল তাদের ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হোসেন ও ফাতেমা জানান, ভারতে তাদের স্বজনেরা বসবাস করায় তারা পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক পাচারকারী মো. আমির এবং পাচারের শিকার দুই বাংলাদেশিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗