হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তারা এ ঘটনার খবর পেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে একই দিন ইরানের নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি নিয়মকানুন মানছিল না। জাহাজটি নিজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল।
সূত্র: শাফাক নিউজ
