রাত দিন নিউজ
প্রকাশ : Oct 20, 2026 ইং |অনলাইন সংস্করণ
ঢাকা মহানগর পুলিশের গুলশান ও উত্তরা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার পূর্বাচল সাব-পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন। আইন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কার্যালয়ের মাধ্যমে নাগরিকদের সেবা আরও সহজ ও সুশৃঙ্খল করার প্রত্যাশা জানানো হয়। ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত আইনি কার্যক্রমের গতিও বাড়বে বলে আশা করেন বক্তারা। গুলশান ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট কাজ পরিচালনায় এ কার্যালয় ব্যবহারের মাধ্যমে সেবাদানের পরিবেশ উন্নত হওয়ার কথা তুলে ধরেন তাঁরা।
- সর্বশেষ
- জনপ্রিয়
