৫৬তম বর্ষে বাঁকুড়ার নতুনচটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বারের থিম ‘আর্তনাদ’। প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে তৈরি হয়েছে মণ্ডপ। প্লাস্টিকের বোতল, থার্মোকল, ফলের ক্যারেট, পুরোনো টায়ার, স্ট্র-সহ বিভিন্ন পরিবেশ দূষণকারী সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এই অভিনব শিল্পসজ্জার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং ইকোসিস্টেম ধ্বংসের ছবি তুলে ধরেছেন উদ্যোক্তারা। পাশাপাশি দূষণের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করার বার্তাও দেওয়া হয়েছে এই থিমের মাধ্যমে।