পরিবেশ সংরক্ষণ অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম
ইটের ভাটার কালো ধোঁয়া থেকে পরিবেশ দূষিত হয়। ছবি- সংগৃহীত
-->নবম অধ্যায় : পরিবেশ সংরক্ষণ
অনুশীলনীর প্রশ্ন উত্তর
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক) কলকারখানার ধোঁয়া থেকে পরিবেশের কোন উপাদান দূষিত হয়?
i. মাটি ii. পানি
iii. বায়ু iv. আলো
উত্তর: iii. বায়ু।
খ) জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা হলে নিচের কোনটি দূষিত হয়?
i. গাছপালা ii. পানি
iii. বায়ু iv. মাটি
উত্তর: iv. মাটি।
গ) নদীর পাশের শিল্পকারখানার তরল বর্জ্য পদার্থ পরিবেশের কোন উপাদান দূষিত করে?
i. পানি ii. বায়ু
iii. মাটি iv. বাগান
উত্তর: i. পানি।
প্রশ্ন: বামপাশের শব্দের সঙ্গে ডানপাশের শব্দের মিল করে লেখ।
উত্তর: মাটি → পলিথিন।
পানি → রাসায়নিক সার।
বায়ু → শিল্পবর্জ্য পোড়ানো।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর
আরও পড়ুন
জীবনীশক্তি অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
জীবনীশক্তি (প্রতীকী)। ছবি- সংগৃহীত
-->চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। নিচের কোন উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড?
(ক) অ্যামারন্থাসের (খ) সূর্যমুখীর
(গ) টমেটোর (ঘ) পাটের
৮। C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
(ক) ফসফোগ্লিসারিক অ্যাসিড
(খ) পাইরুভিক অ্যাসিড
(গ) আইসোসাইট্রিক অ্যাসিড
(ঘ) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
৯। কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়?
(ক) ধানে (খ) ভুট্টায়
(গ) নিটামে (ঘ) কচুরিপানায়
১০। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়?
(ক) 400-480nm (খ) 480-520nm
(গ) 520-580nm (ঘ) 580-640nm
১১। পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে?
(ক) CO2-এর মাত্রা খুব বেশি বেড়ে গেলে
(খ) O2-এর বেশি মাত্রা খুব কমে গেলে
(গ) খুব বেশি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে
(ঘ) এনজাইমের বেশি ঘাটতি থাকলে
১২। অক্সিজেনবিহীন পরিবেশে কোন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে?
(ক) প্রস্বেদন (খ) শ্বসন
(গ) সালোকসংশ্লেষণ (ঘ) ফটোলাইসিস
১৩। কোনটির উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়?
(ক) ক্লোরোফর্ম (খ) নাইট্রোজেন
(গ) ম্যাগনেসিয়াম (ঘ) আয়রন
নিচের চিত্রের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৪। ওপরের চিত্রে Q-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(খ) বিকেলে সালোকসংশ্লেষণের হার কিছুটা কমে যায়
(গ) মিথেনের আধিক্যে সালোকসংশ্লেষণের হার একই থাকে
(ঘ) 38° C তাপমাত্রায় সালোকসংশ্লেষণ ভালো হবে
১৫। ওপরের চিত্রে P ও Q উদ্ভিদের ক্ষেত্রে-
i. সালেকসংশ্লেষণের হারে তারতম্য হয়
ii. অন্যান্য অঙ্গের তুলনায় ফুলে শ্বসনের হার বেশি হয়
iii. পাতার এনজাইম নষ্ট হলে ক্লোরোফিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিণত করে?
(ক) কার্বন ডাই-অক্সাইড
(খ) হাইড্রো কার্বন
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ) ক্লোরোফর্ম
নিচের চিত্রের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৭। ওপরের চিত্রে প্রক্রিয়াটির প্রথম ধাপে কত অণু ATP উৎপাদন হয়?
(ক) ২ অণু (খ) ৪ অণু
(গ) ৬ অণু (ঘ) ৮ অণু
১৮। ওপরের চিত্রের ওই প্রক্রিয়াটি-
i. শুধু দিনের বেলায় সংঘটিত হয়
ii. মূলের অগ্রভাগে বেশি হয়
iii. প্রক্রিয়াটি সম্পন্ন হতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৯। অ্যাসিটাইল কো-এ কত অণু ATP উৎপন্ন হয়?
(ক) ২ অণু
(খ) ৬ অণু
(গ) ১৮ অণু
(ঘ) ২৪ অণু
২০। শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে চার অণু CO2 উৎপন্ন হয়?
(ক) গ্লাইকোলাসিস ধাপে
(খ) অ্যাসিটাইল কো-এ
(গ) ক্রেবস চক্রে
(ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্রে
উত্তর: ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. খ, ২০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর
আরও পড়ুন
Unit-9, Lesson-6 (B) and Unit-10, Lesson-2 (B) থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির ইংরেজি প্রথম পত্র
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
মাদার তেরেসা । ছবি- সংগৃহীত
-->Unit-9, Lesson-6(B) and Unit-10, Lesson-2(B)
4. Write the synonyms or antonyms of the following words as directed in brackets. 1x5=5
(a) insincere (antonym) (b) offer (antonym)
(c) listen (synonym) (d) ashamed (synonym)
(e) grateful (synonym)
Unseen Passage [Marks: 20]
Read the following text carefully and answer the questions no. 5, 6 and 7.
Mother Teresa, the servant of humanity, was born on August 26, 1910, in Macedonia. She was the youngest of the three siblings. At the age of 12, she felt an urge to spread the love of Christ and so she decided to become a missionary. In 1928, she left home and joined the sisters of Loreto, an Irish community of nuns which had missions in India. After receiving training for some months, she came to India. On May 24, 1931, she took her initial vows as a nun. Then Mother Teresa taught Geography and religion at St. Mary’s High School in Kolkata. However, poverty in Kolkata moved her and she left the convent in 1948 to work for the poor. She founded the home for the dying and sick helpless in Kolkata and named it Nirmal Hriday. She along with her fellow nuns gathered the dying people and brought them to her home. Mother Teresa received the Nobel Prize for peace in 1979 for her love and compassion for humanity.
5. Complete the grid below with appropriate information. 1x5=5
6. Read the passage again and write, whether the statements are true or false. Give correct answers, if the statement is false. 1x5=5
(a) Mother Teresa was a Muslim woman. (b) She decided to be a nurse. (c) ‘Nirmal Hriday’ was established for the dying, the sick and the helpless.
(d) Mother Teresa got the Nobel Prize for peace in 1989.
(e) She was a teacher of St. Mary’s High School.
7. Summarize the above text with your own words. 10
Answer: 4. a. sincere/honest, b. withdraw/ declare,
c. attend/hear, d. embarrassed/remorseful/apologized, e. thankful/obliged.
5. i) in 1928, ii) An Irish community of nuns, iii) On May 24 , iv) Geography and religion, v) in 1948.
6. a. False. Coreect Ans: Mother Teresa was a Christian woman. b. False. Coreect Ans: She decided to be a missionary. c. True. d. False. Coreect Ans: Mother Teresa got the Nobel Prize for Peace in 1979. e. True.
7. The passage is about Mother Teresa, a great humanitarian, was born on August 26, 1910, in Macedonia. She decided to serve humanity at a very early age. First, she joined an Irish community in India. After receiving training, she came to India as a nun and started teaching at St. Mary’s High School in Kolkata. Then, being moved by seeing the sufferings of the destitutes in Kolkata, she founded Nirmal Hriday the home for the dying and the helpless. For her love and kindness for humanity, she was awarded with the Nobel Prize for peace in 1979.
লেখক : সিনিয়র শিক্ষক, ইংরেজি
লেক সার্কাস গার্লস হাই স্কুল, কলাবাগান, ঢাকা
কবীর
আরও পড়ুন
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট: বাংলা বিষয়ের ৩টি প্রশ্ন ও উত্তর, ৬৪তম পর্ব
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত
-->মডেল টেস্ট : বাংলা
১। সংক্ষেপে উত্তর লেখ।
ক) বেণু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি–কোন ধরনের রচনা?
খ) রহিমদ্দির বাড়ি কোথায়?
গ) আসমানির গায়ের রঙ কেমন ছিল?
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
ঙ) কবির একান্ত শেষ ইচ্ছা কী ছিল?
চ) হৃদয়ভার বলতে কী বোঝায়?
ছ) কাকে বিশ্বকবি বলা হয়?
জ) কচি কাঁচাগুলি কী করে তুলি?
ঝ) কার একক অবদানকে সাহিত্যের সব শাখা ঐশ্বর্যমণ্ডিত?
২। এক কথায় উত্তর লেখ।
ক) শুশ্রূষা শব্দের যুক্তবর্ণটি বিশ্লেষণ করো।
খ) দস্তখত কোন ধরনের শব্দ?
গ) শব্দের প্রাণ কী?
ঘ) জনসেবা মহৎ কাজ। কোন কারকে কোন বিভক্তি।
ঙ) ‘এ কী! না-না’ বাক্যটিতে কী কী বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে?
চ) যদি সে যেত, আমি আসতাম কোন ধরনের ক্রিয়ার ভাব প্রকাশ পায়?
ছ) ‘দেখেছ তার কবি কবি ভাব’ এ বাক্যে কী বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে?
৩। শূন্যস্থান পূরণ করো।
ক) ত, থ, দ, ধ ....... বর্ণ।
খ) ক্ষ ........ বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত।
গ) উদ্যোগ-এর সন্ধি বিচ্ছেদ ........।
ঘ) বিদ্বান-এর স্ত্রীলিঙ্গ .......।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট: সাধারণ জ্ঞান বিষয়ের ৭টি প্রশ্ন ও উত্তর, ৬৩তম পর্ব
উত্তর: ১। ক) কাব্যগ্রন্থ।
খ) রসুলপুরে।
গ) আসমানির গায়ের রঙ সোনালি ছিল।
ঘ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে।
ঙ) জন্মভূমির মাটিতে চির নিদ্রায় শায়িত হওয়া।
চ) মনের কষ্ট।
ছ) রবীন্দ্রনাথকে।
জ) ডাঁটো।
ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের।
২। ক) শ+র+উ।
খ) ফারসি।
গ) অর্থ।
ঘ) সম্প্রদান কারকে শূন্য বিভক্তি।
ঙ) উদ্ধরণ, বিস্ময়, হাইফেন।
চ) সাপেক্ষ।
ছ) সামান্য।
৩। ক) দন্ত; খ) ক্+ষ; গ) উৎ+যোগ; ঘ) বিদুষী।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর
আরও পড়ুন
ভাব ও কাজ প্রবন্ধের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, অষ্টম শ্রেণি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ
-->প্রবন্ধ : ভাব ও কাজ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪. ‘বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক) লাঙল খ) বিজলী
গ) কবিতাপত্র ঘ) নবযুগ
১৫. ভাবকে বাস্তব রূপ দেয় নিচের কোনটি?
ক) কল্পনা খ) প্রেরণা
গ) কাজ ঘ) সিদ্ধান্ত
১৬. মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?
ক) ভাব খ) উদ্যোগ ও ভাব
গ) কাজ ঘ) ভাব ও কাজ
১৭. ভাবকে রূপ দেয় কে?
ক) ইচ্ছা খ) শক্তি
গ) কাজ ঘ) সাহস
১৮. ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেগ কীসের মতো উড়ে যায়?
ক) খড়ের মতো খ) কর্পূরের মতো
গ) স্পিরিটের মতো ঘ) ধুলোর মতো
১৯. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন?
ক) ভাবকে খ) পরিকল্পনাকে
গ) উদ্যোগকে ঘ) কাজকে
আরো পড়ুন : ভাব ও কাজ প্রবন্ধের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
২০. কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
ক) নিজের স্বার্থসিদ্ধির জন্য
খ) মানুষের কল্যাণের জন্য
গ) ভাববাদী হওয়ার জন্য
ঘ) বর্ণবাদী হওয়ার জন্য
২১. ‘মশগুল’ শব্দের অর্থ কী?
ক) মগ্ন খ) ভূপৃষ্ঠ
গ) প্রতিজ্ঞা ঘ) মুনি
২২. কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?
ক) চিন্তা দিয়ে খ) ভাব দিয়ে
গ) কাজ দিয়ে ঘ) স্পিরিট দিয়ে
২৩. ‘স্পিরিট’ শব্দের অর্থ–
i. আত্মার শক্তি
ii. উদ্দীপনা
iii. উৎসাহ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ প্রশ্নের উত্তর লেখ।
এতিম রাসেল অসৎ সঙ্গীদের পাল্লায় পড়ে একটি দোকান চুরিতে জড়িয়ে পড়ে এবং পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ে। অবশেষে সে নিজের ভুল বুঝতে পারে।
২৪. ‘ভাব ও কাজ’ রচনার আলোকে রাসেলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক) জীবনীশক্তির মূল্যায়ন হয়েছে
খ) ভাবের দাসে পরিণত হয়েছে
গ) নিজে ভাব দাসে পরিণত হয়েছে
ঘ) কুম্ভকর্ণের নিদ্রা ভাঙিয়াছে
২৫. রাসেলের জীবন উন্নতিকল্পে ‘ভাব ও কাজ’ প্রবন্ধের উল্লেখিত লেখকের পরামর্শ হলো–
i. ভালোভাবে চোখ খুলে দেখো
ii. সুরা পান করে জ্ঞান হারাইও না
iii. আত্মার শক্তি জাগিয়ে তোলো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৪. খ, ১৫. গ,, ১৬. ঘ, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ঘ, ২১. ক, ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর
