ছেংগারচর পৌর বিএনপি নেতা সিরাজুল ইসলামের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারীর মমতাময়ী মা মাফিয়া বেগম (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৩ অক্টোম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ডেমরায় তার বড় ছেলে মোঃ সিরাজুল ইসলাম বেপারীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ,১ মেয়ে, নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী আত্ময়ি স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোম্বর) বাদ আছর তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড ঠাকুরচর গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পরিবারকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারীর মমতাময়ী মা মাফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানাজা নামাজের পূর্বে ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারী তার মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে আবেগঘন বক্তব্য রাখেন। এদিকে ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারী তার মরহুমা মায়ের মৃত্যুতে শোকবার্তায় বিএনপির নেতারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন শোক ও ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তাঁরা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
এই বিভাগের আরো খবর






