প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর ও দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার তারিকুল ইসলামের মা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাহদী আমিন বলেন, দিলারা বেগমের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন ধর্মপরায়ণ, স্নেহময়ী ও পরোপকারী নারী হিসেবে সমাজে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি লাভ করতে পারে।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র টিমেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
এএইচআর/এইচএস
