হাম ও হামের উপসর্গে আরও ১০১০ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জন শিশুকে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে মৃত্যু শিশু সিলেটের বাসিন্দা। একই সময়ে পরীক্ষায় হাম আক্রান্ত ১৩ জনই ঢাকার। উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪১২, সিলেটের ১৩২, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীর ২২, ময়মনসিংহের ৫৯, বরিশালের ৯৭, খুলনার ৬৬ এবং রংপুরের ১৬ জন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে গতকাল হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ২০৫ জন। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১০১ জন শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর ১০৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২১২ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১১০ জন।
