‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকা- মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, পারিবারিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :
পাবনা : দিবসটি উপলক্ষে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অগ্নিকা- ও ভূমিকম্পবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, উপজেলা সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় মহড়ায় অগ্নিকা- ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যাবহারিক প্রদর্শনী করা হয়।
নওগাঁ : নওগাঁয় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভায় বক্তব্য দেন ইউএনও নূরুল আমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুরে দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকা-বিষয়ক র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। ইউএনও লিখন বণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অনয় কুমার ঘোষ প্রমুখ।
বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : দিবসটি উপলক্ষে গোমস্তাপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধাসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।
বাগাতিপাড়া (নাটোর) : বাগাতিপাড়ায় র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়ার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকা-ের মতো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রানীনগর (নওগাঁ) : দিবসটি উপলক্ষে রানীনগরে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এসএম রেজাউল ইসলাম রেজু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, ওসি জাকারিয়া ম-ল প্রমুখ।
কালকিনি (মাদারীপুর) : কালকিনিতে দিবসটি উপলক্ষে র্যালি ও অগ্নিকা- সচেতনতাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও কিশোর কুমার দাস, পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর আলম, সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান ও আনসার-ভিডিপির ইন্সট্রাক্টর রবিউল ইসলাম।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ইউএনও জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আতিকুর রহমান গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, ভূমিকম্পের সময় আত্মরক্ষা ও উদ্ধারকাজের ব্যাবহারিক দিকনির্দেশনা দেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
কেশবপুর (যশোর) : কেশবপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প-অগ্নিকা-বিষয়ক মহড়া করা হয়। পরে ইউএনও আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য দেন ওসি মুহাম্মদ হাফিজুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ হাসান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।
মান্দা (নওগাঁ) : দিবসটি উপলক্ষে মান্দায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আতিয়া খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় বক্তব্য দেন ওসি আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মুরাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণের পর পরেশ নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে ইউএনও লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ম-ল। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তারসহ প্রশাসন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ ম-ল। এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, ওসি মুহাম্মদ মুহব্বত কবীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম ও সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া প্রমুখ।
-20261014044549.jpg&w=1440&q=75)