The Sangbad · রাজনীতি
ভ্যাট রিটার্নে নতুন অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি
১৫/১০/২০২৬

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ও সময়সীমা স্পষ্ট করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত এই প্রবিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কিংবা সংস্থাকে কর মেয়াদের পরবর্তী ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি এবং শূন্য (নিল) রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে সময়সীমা কিছুটা বাড়িয়ে ২০ দিন নির্ধারণ করা হয়েছে।সম্প্রতি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬' শিরোনামে এই বিজ্ঞপ্তি প্রকাশ পায়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে গত ১৩ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধ্যাদেশ জারি করেন, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এর মাধ্যমে ২০১২ সালের মূল আইনের ৬৪ ধারায় সংশোধন আনা হলো।নতুন জারিকৃত বিধানে বলা হয়েছে, নির্ধারিত ১৫তম দিনে সরকারি সাধারণ ছুটি থাকলে তার পরবর্তী প্রথম কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে। পাশাপাশি বিশেষ বা জরুরি পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ আদেশের মাধ্যমে কোনো প্রকার সুদ বা জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে পারবে।এ ছাড়া ভ্যাট রিটার্নে সম্পূরক শুল্ক প্রদানের সুনির্দিষ্ট তথ্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্ষেত্রবিশেষে জাতীয় রাজস্ব বোর্ড চাইলে নির্দিষ্ট নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সরাসরি ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করার আদেশ দিতে পারবে।/
মূল প্রতিবেদনে যান ↗