
ছবি: iStock
Published on
:
1 min read
বুধবার সকাল ৯টা পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল। আজ চতুর্থীতে পুজো দেখার জন্য শহরের রাস্তায় মানুষের ভিড় বাড়তে পারে। সেই কারণে ট্র্যাফিক পুলিশের তরফে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আজ শহরের কোথাও কোনও বড় মিটিং-মিছিল বা জমায়েত হওয়ার আগাম খবর নেই বলে জানিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
