
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: iStock
Published on
:
1 min read
রাজ্যের আবগারি নীতি পর্যালোচনার আবেদন জানালেন মদ প্রস্তুতকারী সংস্থা ইউনাইটেড ব্রিউয়ারিজ় (ইউবি) কর্তৃপক্ষ। এই রাজ্যে তাদের হেইনেকেন বিয়ারের উৎপাদন বাড়ানো এবং তা উত্তর-পূর্বের রাজ্য ও বিদেশে রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখতেই এই আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। এ দিন ভারতে নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত মারিসা গেরার্ডস-এর সঙ্গে নেদারল্যান্ডস-এর সাত সংস্থার এক বাণিজ্য প্রতিনিধিদল শিল্পমন্ত্রী তাপস রায় এবং সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করেন। ওই প্রতিনিধিদলে ইউবি-র আধিকারিকরাও ছিলেন।
