বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আমেজে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও প্রতিমা দর্শন ও পূজামণ্ডপে গিয়ে আনন্দ ও প্রার্থনায় অংশ নিচ্ছেন। এবার ভক্তদের সঙ্গে পূজার আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়ে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
অষ্টমীর রাতে (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিগুলোতে তাকে বিভিন্ন সাজে দেখা গেছে।
কখনো গোলাপি রঙের সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো রঙের সাধারণ সাজে।
প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় আবহে দেখা গেছে এই অভিনেত্রীকে।
এমএমটি
-20261020080516.jpg&w=1440&q=75)