The Sangbad · সাধারণ
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, আহত ২
২৪/১০/২০২৬

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়াসহ দুজন আহত হন।ওসি আমিনুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗