মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তাল দিল্লি। মঙ্গলবার সকালে তিরঙ্গা হাতে যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক CJP নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের সঙ্গে আটক করা হয়েছে আন্দোলনের অন্য মুখ অজিঙ্ক শিন্ডে-সহ দলের আরও কয়েক জন সদস্যকে বলে প্রাথমিক সূত্রে খবর। অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে তাঁদের আটক করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনার সর্বশেষ আপডেট জানুন Ei Samay-এর প্রতিবেদনে।
