গফরগাঁওবাসীর হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন ডাঃ এমএ হাদী : এমপি আক্তারুজ্জামান বাচ্চু
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পিএম
ড্যাব’র সাবেক সভাপতি ও বিএমইউ’র সাবেক ভিসি সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক ছিলেন অধ্যাপক ডাঃ এম.এ.হাদী । তিনি নিঃস্বার্থ ভাবে গফরগাঁওবাসীর জন্য কাজ করে গেছেন । ডাঃ এম.এ.হাদী বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন । এ এলাকার অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থান করেছেন । তিনি আধুনিক ও সুন্দর গফরগাঁও 'বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন । তার এই অবদান ও কর্মগুনে গফরগাঁওবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল ।আমি তাঁর এই স্বপ্নপূরণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ ।
এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন,তিনিএকাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের স্বনামধন্য একজন চিকিৎসক ছিলেন। ডা. এম. এ হাদীর ১৯ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
শুক্রবার সকালে পৌর সভার শিলাসী এলাকায় অধ্যাপক এম.এ.হাদীর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অধ্যাপক এম. এ. হাদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ময়মনসিংহ ১০ (গফরগাঁও ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ।
দিনব্যাপী এই আয়োজনে নাক,কান,গলা,অর্থোপেডিক্স,শিশু,চর্ম,ডায়াবেটিকস ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া হাজারো মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ সরবারহ করেছে অধ্যাপক এম. এ. হাদী ফাউন্ডেশন ।
অধ্যাপক এম.এ হাদী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো.মইনুল হক মুন্না জানান,গত ২০২৪ সাল থেকে প্রায় ২৫ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।এর মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগী এবং অন্যরা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অধ্যাপক ডা. এম.এ হাদী মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন বলেন, শিগগির এখানে আরো সম্প্রসারিত কার্যক্রম পরিচালনা করা হবে। হাসপাতালের আদলে রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান,ঔষধ বিতরণ সেবা চালু করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য,শিল্পপতি আখতার হোসেন বাবুল,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান,বিএনপি নেতা মোশাররফ হোসেন প্রমুখ।
