রাজস্থানে বাস খাদে পড়ে নিহত ৮
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
-->রাজস্থানের কোটাহ্ জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশে খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা বা ঘুম চলে আসার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করলেন ট্রাম্প
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া থেকে জ্বালানি আমদানির পথ সুগম করতে ‘গ্রাহাম অ্যাক্ট’-এর আওতাধীন বেশ কিছু নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ ও শুল্ক শিথিল করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে এই ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ইউক্রেন সংঘাতে মস্কোকে চাপে রাখতে সম্প্রতি এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে আইন জারির কয়েক সপ্তাহের মধ্যেই জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে এর কিছু ধারা স্থগিত করলেন ট্রাম্প।
আরও পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়া থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে দ্রুত হ্রাস পাবে।
বিশেষ করে কৃষিজীবী, খামারি ও ট্রাক চালকদের জন্য জ্বালানির খরচ কমানোকে তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন ট্রাম্প। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছিল। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া
আজহার/
আরও পড়ুন
দায়িত্ব নেওয়ার মাত্র ৫ দিনেই পদচ্যুত ট্রাম্পের প্রেস সচিব ক্যাটি জাখারিয়া
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যাটি জাখারিয়া। ছবি: সংগৃহীত
-->যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদচ্যুত হয়েছেন ক্যাটি জাখারিয়া।
শনিবার (১৭ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সবচেয়ে কম সময়ের জন্য হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের এক নজিরবিহীন রেকর্ড তৈরি করলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পরপরই ক্যাটি জাখারিয়াকে নিয়ে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে তার আইনি পেশার শংসাপত্র এবং বার পরীক্ষা পাস না করা সত্ত্বেও ট্রাম্প কর্তৃক তাকে ‘আইনজীবী’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া নিয়ে গণমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পাশাপাশি, প্রথম প্রেস ব্রিফিং এবং বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে তার পারফরম্যান্স নিয়েও হোয়াইট হাউসের ভেতরে অসন্তোষ দেখা দেয়।
আরও পড়ুন
হোয়াইট হাউস ত্যাগের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান যে, তিনি নিজেই ক্যাটিকে দায়িত্বটি নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের ভাষ্য মতে, গণমাধ্যমের ক্রমাগত আক্রমণ ও সমালোচনার কারণে তিনি চাননি ক্যাটি কোনো ধরনের কষ্টের মধ্য দিয়ে যান।
বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্যাটি জাখারিয়া ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন এবং তার অধীনে কাজ করতে পারাকে অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন। আগামী মধ্যবর্তী নির্বাচনের ঠিক মুখে এমন আকস্মিক রদবদল ট্রাম্প প্রশাসনের জন্য এক ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
দিল্লিতে সিজেপির পতাকা উত্তোলন ঘিরে ব্যাপক ধরপাকড় পুলিশের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
-->ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ১৫০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাসহ অনেকে।
শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের সেন্ট্রাল পার্কের বাইরে আম আদমি পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভকারীরা পদযাত্রা বের করলে উত্তেজনার সৃষ্টি হয়। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভারতের নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মান্ডি হাউসের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) ও বাম দলগুলোর কর্মীরা।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা এবং এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল করেন। প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি না থাকা, কনট প্লেসের মতো সংরক্ষিত এলাকা এবং বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি উল্লেখ করে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৬ হাজারেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়।
আরও পড়ুন
প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই পুলিশি তৎপরতায় বেশ কয়েকজন প্রথমসারির আন্দোলনকারীকে হেফাজতে নেয়া হয়। এনসিপি-এসসিপি মুখপাত্র আনিশ গাওয়ান্ডের বাসভবন থেকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে-কে আটক করে দিল্লি পুলিশ। গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তা তাকে উদ্দেশ বলেন, ‘আপনাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হচ্ছে। কনট প্লেসে ১৬৩ ধারা জারি রয়েছে। আপনাকে আটক করা হচ্ছে।’
এর আগেও দিল্লিতে সিজেপি ও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। পরে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীদের ছেড়েও দেয়া হয়। এবারও একই প্রক্রিয়ায় আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়া হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এসএন/
আরও পড়ুন
অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
-->ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতা নেহা বোরাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কারোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাসা থেকে অভিজিৎ দিপকেকে আটক করা হয়।
এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
আরও পড়ুন
এবারের মিছিলের অন্যতম কারণ ছিল সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তার। ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের পর তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর একদিন আগে ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদ স্থলের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
শুক্রবারের আটকের আগে দিল্লি পুলিশ দীপকের বাড়িতে গিয়ে মিছিল না করার বিষয়ে তাকে নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি। ফলে মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
এএফ/
