প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রগাতী গ্রামে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক দুটি মামলায় দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের ভয়াবহতা রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
