সংবাদ · সাধারণ
শার্শায় কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক
২১/১০/২০২৬

যশোরের শার্শা উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন স্থান থেকে সোনার চালানটি জব্দ করা হয়। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।আটক ব্যক্তির নাম মো. আলাউদ্দীন (৫২)। তিনি শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।দুপুরে এক সংবাদ সম্মেলনে এএসপি মো. আরিফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্য দুজন সুকৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি সোনার বার এবং একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ১৮টি সোনার বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (প্রায় ১৮০ ভরি), যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, সোনার চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও সোনা পাচারবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই পাচারকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। আটক আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মূল প্রতিবেদনে যান ↗