বাগেরহাটের শরণখোলায় জুই নামে এক নারীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পলাতক মাসুদ খানকে খুলনা থেকে আটক করেছে এসআরবি-৬-এর সদস্যরা।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনার শিরোমণি এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে জুই নামে ওই নারীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ। এ ঘটনায় রতিয়া রাজাপুর এলাকার বাসিন্দা মাসুদ খানের বিরুদ্ধে জড়িত থাকার
অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এরপর থেকে শরণখোলা থানা পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের চেষ্টা চালায়। অবশেষে মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণি এলাকা থেকে তাকে আটক করা হয়।এসআরবি-৬-এর মিডিয়া সেল আটকের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
