সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।১৩ অক্টোবর কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর অধ্যক্ষ কাজিপুরের কৃতি সন্তান প্রফেসর মোঃ রেজাউল করিম। পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রধান প্রফেসর মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মাহবুবুল আলম,অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহানাজ পারভীন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ফাইনাল খেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়েরা নৈপুণ্য প্রদর্শন করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ ।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিসীম।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাইনালে অংশগ্রহণ করে বাংলা বিভাগ ও দ্বাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ। ফাইনাল খেলার বাংলা বিভাগ চ্যাম্পিয়ান ও দ্বাদশ ব্যবসায়ী শিক্ষা বিভাগ রানারআপ হয়।
