লিওনেল মেসি জিতেছেন ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার। স্পেনের রাজপরিবারের কাছ থেকে এই সম্মাননা পাওয়ার পর আর্জেন্টাইন মহাতারকাকে অভিনন্দন জানিয়েছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা।
স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ঘনিষ্ঠ সহযোগীরা।
মেসির অসাধারণ প্রতিভা, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক অবদানের প্রশংসা করেছে বার্সেলোনা। ক্লাবটির মতে, মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে তাদের সম্পর্ক।
