‘সত্যের সঙ্গে প্রতিদিন’ এই দৃপ্ত অঙ্গীকারে অবিচল দৈনিক নয়া দিগন্ত দেশের গণমানুষের প্রিয় পত্রিকা। পত্রিকাটির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন।
দৈনিক নয়া দিগন্তের চৌদ্দগ্রাম সংবাদদাতা ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আাজাদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশ’র প্রতিনিধি মো: এমদাদ উল্যাহ, খবরের কাগজ প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ জহিরুল হাসান, ইনকিলাব প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, দিনকাল প্রতিনিধি মো: আবদুল মান্নান, আজকের পত্রিকা’র প্রতিনিধি মো: আক্তারুজ্জামান, চ্যানেল এস’র প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, আগামীর সময়’র প্রতিনিধি ও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো: আহসান উল্যাহ, খবরপত্র প্রতিনিধি ও প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক এম এ আলম, মানবজমিন প্রতিনিধি ও প্রেস ক্লাবের দফতর সম্পাদক মো: শাহীন আলম, ভোরের ডাক প্রতিনিধি ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: আনিছুর রহমান, দৈনিক বাংলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এ এফ এম রাসেল পাটোয়ারি, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সানোয়ার হোসেন, কুমিল্লার আলো প্রতিনিধি মো: ইউসুফ মজুমদার, দৈনিক ময়নামতি প্রতিনিধি ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, আজকের অনুসন্ধান প্রতিনিধি কাজী সেলিম, সাপ্তাহিক চৌদগ্রাম’র স্টাফ রিপোর্টার মো: আবদুল কাদের, দৈনিক জনতার প্রতিনিধি কাজী আহসান, দৈনিক নেইবার প্রতিনিধি মো: আবদুর রউফ, সময়ের কাগজ প্রতিনিধি নাঈম ইকবাল, স্বাধীন ভোর প্রতিনিধি আবদুর রব খন্দকার সবুজ প্রমুখ।
