Published : 19 Oct 2026, 03:50 PM
Updated : 19 Oct 2026, 03:50 PM
বছর তিনেক আগে ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর পুঁতে রাখার ঘটনায় করা মমলায় অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী ১১ নভেম্বর রেখেছে আদালত।
ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে সোমবার মামলাটি আদেশের জন্য ছিল। তবে বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় আদেশ পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী।
গেল ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে হয়। আদালত আদেশের জন্য দিন রাখেন ৩০ সেপ্টেম্বর। ওইদিনও তা পিছিয়ে রাখা হয় সোমবার।
২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অপর আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন।
আফরোজাকে খুন করে কানাডা পাড়ি জমান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার অপর আসামিরা হলেন-আফরোজার শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী। তারা জামিনে আছেন।
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৩০ সেপ্টেম্বর
দক্ষিণখানে স্ত্রীকে হত্যা: কানাডা থেকে আশরাফুলকে আনার ‘চেষ্টা’
স্ত্রীর লাশ পুঁতে রাখার স্থান কানাডা থেকে ভিডিও কলে দেখালেন স্বামী
