থ্রি ইডিয়টস ২ কবে আসছেন?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
দীর্ঘ প্রতীক্ষার অবসান কি এ বার হতে চলেছে? বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট দিলেন আমির খান। ছবির পরিচালক রাজকুমার হিরানি এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফাইনাল স্ক্রিপ্ট আমিরকে শোনানোর কথা তাঁর। ফলে বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়ল। তবে ছবির শুটিং কবে শুরু হবে কিংবা কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (SGIFF) যোগ দিয়েছিলেন আমির খান। সেখানে তাঁকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করা হয়। উৎসবের মঞ্চেই ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলার আগে পরিচালক রাজকুমার হিরানির অনুমতি নেওয়ার কথাও জানান আমির।
তাঁর কথায়, এই মুহূর্তে সবটা প্রকাশ্যে বলার অনুমতি নেই। তবে এটুকু জানাতে পারেন যে, রাজু অর্থাৎ রাজকুমার হিরানি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগামী দু’সপ্তাহের মধ্যে মুম্বইয়ে ফিরে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার আশা করছেন তিনি। সেই কারণেই এখন অপেক্ষা করছেন আমির।
