মুম্বই বিমানবন্দর থেকে আইনজীবীকে গ্রেপ্তার করেছে ইডি। সাইবার জালিয়াতির মামলায় মোট গ্রেফতার বেড়ে দাঁড়াল ৭। বিস্তারিত পড়ুন।
- ২৪ অক্টোবর, ২০২৬ ২১:০২
শনিবার মুম্বই বিমানবন্দর থেকে এক আইনজীবীকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দেশজুড়ে প্রায় ২৮ হাজার কোটি টাকার সাইবার জালিয়াতি ও ‘ডিজিটাল অ্যারেস্ট’ মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের তদন্তে এই গ্রেপ্তার বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।
