হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেদী হাসান, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন, বিএনপির নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব . মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি ও চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসান (জাকি), সহসভাপতি শাহ আলম হিমেল, আবু নাসের ওয়াহেদ সম্পদ (চেযারম্যান), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান চেয়ারম্যান, দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, আমি আমার ভোটার ও জনগণের সুবিধাকে সবার আগে দেখব। এ কলেজের শিক্ষার্থীরা আমার জনগণেরই সন্তান। তাদের লেখাপড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষক প্রয়োজন হলে শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষকদের বেতনের প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরা তা বহন করবেন। তিনি আরও বলেন, কিশোর গ্যাং বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সেলুনগুলোতে বখাটে ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের অনুকরণে চুলের কাটিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। কলেজের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সংসদ সদস্য।
More News Of This Category

