রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নবীগঞ্জে অবৈধ পশুরহাট অপসারণ দাবি মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ
- আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় অবস্থিত জনতার বাজারে অবৈধ ভাবে পশুরহাট বসানোর অভিযোগ উঠেছে। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত বাজারটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকার স্থানীয় প্রভাবশালীরা প্রতি শনিবার অবৈধ ভাবে জনতার বাজারে পশুর হাট বসিয়ে গরু-ছাগলসহ অন্যান্য পশু ক্রয়-বিক্রয় করে আসছেন। উক্ত হাটে প্রায় ২/৩ হাজার গরু-ছাগল উঠে। এতে প্রভাবশালীরা অবৈধ রশিদের মাধ্যমে পশু বিক্রেতাদের কাছ থেকে হাসিল আদায় করছেন। কিন্তু বাজারে ক্রেতা-বিক্রেতাদেরও উপচে পড়া ভিড়ে ও গরু-ছাগল গাড়ীতে উঠা-নামা করানোর সময় মহাসড়কে পরিবহনগুলো আটকা পড়ে প্রায় সময় যানজট সৃষ্টি হচ্ছে। এতে ঢাকা-সিলেটগামী যাত্রীদের স্বাভাবিক চলাচলে প্্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে সম্মুখীন হতে হচ্ছে।
শনিবার সকালে সরেজমিনে জনতার বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে অনেক গরু-ছাগল উঠেছে। আর এসব গরু-ছাগল ক্রয় করতে হাজারো ক্রেতারা বাজারে এসেছেন। সড়ক থেকে পশুগুলো পরিবহন থেকে নামানোর সময় ঢাকা-সিলেটগামী বাসসহ অন্যান্য পরিবহনগুলো ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থাকে। এতে অনেক যাত্রীরাই যথাসময় গন্তব্য স্থানে পৌছতে পারছেন না। তাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে গন্তব্য স্থানে পৌছতে হচ্ছে। বাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
নবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা বাদল আহমেদ জানান, স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি জোরপূর্বক অবৈধ ভাবে এই পশুর হাটটি বসাচ্ছেন। মহাসড়ক সংলগ্ন হওয়ায় ক্রেতাদের সড়ক পাড়াপাড় ও ট্রাক পরিবহন থেকে গরু নামানোর সময় ঢাকা-সিলেটগামী পরিবহনগুলো আটকা পড়ে এখানে যানজট সৃষ্টি হচ্ছে। শুধু যানজটই নয়, ইতিপূর্বে দুর্ঘটনা ঘটেছে। এ অবস্থায় আমরা জনতার বাজার অপসারণে দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীরা জানান, অবৈধ জনতার বাজারে সংবাদ সংগ্রহ করতে বাজারে গিয়ে অবৈধ বাজার পরিচালনাকারীদের হামলার শিকার হয়েছি। বর্তমানে বাজারটি প্রভাবশালীরা তাদের গায়ের জোড়েই চালাচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষে দৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী। এই বাজারটি অপসারণ হলে জনসাধারণ উপকৃত হবেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর বাজারের পরিচালনার ব্যাপারে জেলা প্রশাসক সিদ্ধান্ত দেবেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি এখানে নতুন এসেছি। এই বাজারটি সম্পর্কে তেমন কিছু জানা নেই। তবে বাজার সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়নি এই তথ্যটুকু আমি জানি।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


