সম্পর্কে বাবার আপত্তি, তাই প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে পালালেন জনপ্রিয় অভিনেত্রী। কে? মল্লার এবং মেঘনা। কথা হচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক 'আশীর্বাদ'।
'আশীর্বাদ' ধারাবাহিকে পুজোর ঠিক মুখেই আসছে জোর চমক। তবে মল্লার আর মেঘনাকে প্রেমিক, প্রেমিকা বলা যায় না। কিন্তু তারা বিষয়টাকে পুলিশের সামনে এমন ভাবে সাজিয়েছে, তাতে এটাই মনে হওয়া স্বাভাবিক। নায়িকার বাবার হাত থেকে বাঁচতে তারা পুলিশের শরণাপন্ন হয়, কিন্তু তারপর? কী ঘটবে তাদের জীবনে? সেটারই আভাস মিলল ধারাবাহিকের নতুন ঝলকে।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'আশীর্বাদ' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মেঘনাকে তার বাবার হাত থেকে বাঁচাতে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে মল্লার। তাদের পিছন পিছন ধাওয়া করে নায়িকার বাবা। ওরা থানায় এলে তিনিও থানায় আসেন। জানান, ড্রাইভার অর্থাৎ মল্লার তার মেয়েকে কিডন্যাপ করেছে। যদিও নায়িকা সেই কথা অস্বীকার করে। মল্লার তাদের বাঁচানোর অনুরোধ করে। এরপরই ঘটে যায় সেই জীবনের মোড় ঘোরানো ঘটনা।
পুলিশের তরফে তাদের বলা হয়, প্রেম করে যখন ওরা তাহলে বিয়েতে আপত্তি কোথায়? পুলিশের তরফে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেওয়া হয় তাও নায়িকার বাবার সামনে। তিনি কি আদৌ এই সম্পর্ক মানবেন? নাকি ঘটাবেন কোনও অনর্থ? অন্যদিকে মেঘনা নিজেও কি এই বিয়ে মেনে নেবে? সবটা মিলিয়ে 'আশীর্বাদ' ধারাবাহিকে কী ঘটতে চলেছে সেটাই দেখার।
https://www.instagram.com/reel/DeZaa-ukfvI/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
'আশীর্বাদ' ধারাবাহিকটি মাত্র কয়েক দিন হল স্টার জলসার পর্দায় শুরু হয়েছে। এই ধারাবাহিকটি উক্ত চ্যানেলে রোজ দেখা যায়। প্রতি দিন সন্ধ্যা ৬ টা থেকে সম্প্রচারিত হয়। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন মোহনা মাইতি এবং সোহম বসু রায় চৌধুরী। সোহম এবং মোহনা দু'জনেই ছোটপর্দার অতি পরিচিত মুখ। তবে নায়ক হিসেবে এটাই সোহমের প্রথম কাজ। তাদের বিয়ের এই বিশেষ পর্ব আগামী ১৯ অক্টোবর দেখানো হবে।
https://youtu.be/3cMTTodLuk0?si=wvcMFungELuljPuP
