ঢাকার হোটেল আমারি, কিংফিশার বার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো (উত্তর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রাজিউর রহমান বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) রাজধানীর পাঁচ তারকা মানের হোটেল আমারি এবং কিংফিশার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালায়।
বিজ্ঞাপন
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়।
তিনি বলেন, এসময় হোটেল আমারিতে অভিযানে পারমিটবিহীন অবস্থায় মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও কিংফিশার বারে অভিযানে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার কেরু বিলাতি মদ পাওয়া যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ব্লিজ আর্ট বারে অভিযানকালে বারটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম অধিকতর যাচাইয়ের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
