নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ফারজানার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ঘটনায় ফারজানার স্বামী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ বলে জানা গেছে। নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
তবে ফারজানা ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
এ ঘটনায় পুলিশের তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
