চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রামেরর পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় এলাকার মো. ইয়াকুবের ছেলে।
দুর্ঘটনার বিবরণ ও দুই পক্ষের বক্তব্য
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হালিমা জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ: যুবদল নেতা মামুনুর রশীদ ও নিহতের প্রতিবেশী মো. মহিউদ্দিনের অভিযোগ, তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবিকে জানানো সত্ত্বেও দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি। এমনকি পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এই প্রাণহানি ঘটে।
পিডিবির বক্তব্য: অপরদিকে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী দাবি করেন, পিডিবিকে না জানিয়ে স্থানীয়ভাবে গাছের ডালপালা কাটার কারণেই তার ছিঁড়ে পড়েছিল। খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে যান এবং ইমন সচল তার স্পর্শ করায় এই দুর্ঘটনা ঘটে।
এ জাতীয় আরো খবর..
