সিলেট নগরীর পূর্ব দরগা গেইটের চন্দনটুলা স্কুল গেইট এলাকার বাসিন্দা মরহুম মো. আব্দুল জব্বার চাঁন মিয়ার কনিষ্ঠ পুত্র মাজেদ আহমদ মিঠু (৫০) মারা গেছেন। গত ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টা ২০ মিনিটে নগরীর একটি স্থানীয় ক্লিনিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি সিলেট পৌরসভার সাবেক কমিশনার এবং বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুল গাফফার দিলীপের ছোট ভাই।
শনিবার বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দরগাহ গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মাজেদ আহমদ মিঠুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আতিক রাহী, সদস্যসচিব আফিকুর রহমান আফিক এবং আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন, গুলজার আহমদ, মিজান আহমদ, মোস্তাক আহমদ, আমিনুল হক, মুক্তা আহমদ, পারভেজ আহমদ, জুনেদ আহমদ, মো. শাহজাহান আহমদ, আব্দুস সোবহান লোকমান, মো. রফিকুর রহমান, মো. মালেক আহমদ, লোকমান আহমদ, মো. লিয়াকত আহমদ, মো. পারভেজ আহমদ, মো. সুনু মিয়া, মুর্শেদ আহমদ, আব্দুল হান্নান, এমডি লিমন আহমদ ও সাকু আহমদ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
