নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ খানকে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত দৃষ্টিনমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্লাবের সম্মুখ সড়কে এ কর্মসূচির পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা মুক্ত সাংবাদিকতার ওপর এক বড় আঘাত। বক্তারা এই হত্যাকা-ে জড়িত চিহ্নিত ও অজ্ঞাতনামা সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
একইসঙ্গে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে স্বল্পতম সময়ে বিচারিক কার্যক্রম শেষ করা এবং নিহত সাংবাদিকের পরিবারকে সাংবাদিক কল্যাণ ফান্ডসহ সরকারি কোষাগার থেকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকারের সভাপতিত্বে এবং রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি তিলক রায় টুলু ও আলী হায়দার রবিন।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য কামাল উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাংবাদিক মোখলেছুর রহমান এবং শামীম আনোয়ারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।