অনির্দিষ্টকালের সড়ক অবরোধকে কেন্দ্র করে সাজেকে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি। বৃহস্পতিবার দুপুরে ইউপিডিএফ সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে একপর্যায়ে সড়ক নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে।
এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে লক্ষ করে গুলি ছুড়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। তবে কোনো পক্ষ থেকেই হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সাজেক এলাকার উজো বাজার থমথমে পরিবেশ বিরাজ করছে।
সাজেক থেকে স্থানীয়রা জানিয়েছেন, সড়ক অবরোধকে কেন্দ্র করে সাজেকে চলছে থেমে থেমে গোলাগুলি। সকালে পরিস্থিতি একটু ভালো থাকলেও দুপুরের দিকে সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সেনাবাহিনীকে লক্ষ করে গুলি ছুড়ে এতে আত্মরক্ষাথে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজেকের উজো বাজার সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ পরিবেশ করছে। এ ঘটনায় দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি চলছে।
এদিকে সাজেকের ঘটনায় দুপুর ২টায় জরুরি এক সংবাদ ডেকেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব।
