সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে উপহার প্রদান করেন।
পরিদর্শনকালে এমপি কামরুল পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতার বার্তা পৌঁছে যায়।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
