একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা আগেও করেছেন তিনি। এ বার তাঁকে দেখা যাবে SIR বিরোধী আন্দোলনেও। নিজেই সে কথা পোস্ট করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর।
এক নজরে
কবে প্রতিবাদ: ২৩ অক্টোবর, শুক্রবার।
কোথায় আন্দোলন: দেশজুড়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদের ডাক।
প্রধান মুখ: পরাকলা প্রভাকর, প্রকাশ রাজ ও অভিজিৎ দীপকে।
মূল দাবি: SIR প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।
সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবর ‘People Against SIR’ জোটের ডাকে আয়োজিত কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন। একই মঞ্চে উপস্থিত থাকার কথা অভিনেতা-সমাজকর্মী প্রকাশ রাজ এবং ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের।
এর আগে ‘The Crooked Timber of New India’ বইয়ে প্রভাকর নোটবন্দির মতো সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একাধিকবার দেশের ক্রমবর্ধমান বেকারত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। SIR বিরোধী আন্দোলনে তাঁর যোগদান নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছে। SIR-এর মাধ্যমে যোগ্য ভোটারদের নাম বাদ পড়তে পারে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ‘People Against SIR’ নামে নতুন একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে ২৩ অক্টোবর। সেই সমাবেশে হাজির থাকার কথা রয়েছে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, AISA-র সভানেত্রী নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীর।
FAQ
১. পরাকলা প্রভাকর কে?
পরাকলা প্রভাকর একজন অর্থনীতিবিদ, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী।
২. কবে SIR-বিরোধী দেশজুড়ে প্রতিবাদ হবে?
‘People Against SIR’ জোটের ডাকে ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
৩. SIR-বিরোধী আন্দোলনে কারা যোগ দেবেন?
পরাকলা প্রভাকর, অভিনেতা-সমাজকর্মী প্রকাশ রাজ, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং কৃষক নেতা রাকেশ টিকায়েতের মতো ব্যক্তিত্বদের যোগ দেওয়ার কথা রয়েছে।
৪. SIR-বিরোধী আন্দোলনকারীদের প্রধান দাবি কী?
আন্দোলনকারীরা SIR প্রক্রিয়া বাতিল, বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
