প্রতিবেদন লোড হচ্ছে…একঝলক (২২ অক্টোবর ২০২৬) এক | Ayar Newsপ্রথম আলো · সাধারণ
একঝলক (২২ অক্টোবর ২০২৬) এক
২২/১০/২০২৬

জমি থেকে তুলে আনা শিম বস্তায় ভরে পাঠানো হচ্ছে আড়তে। সেখান থেকে এসব শিম যাবে দেশের বিভিন্ন জেলায়। মুজিব বাঁধ, পাবনা, ২২ অক্টোবর
গাছের ডালে বসে নিজেদের জিরিয়ে নিচ্ছে কালো মাথা বেনেবউ। মাউন্টেনিয়ারিং ভ্যালি, রাঙামাটি, ২২ অক্টোবর
গোধূলির আলোয় দিঘির জলে ফুটে উঠেছে প্রকৃতির প্রতিচ্ছবি। জয়সাগর দিঘি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ অক্টোবর
দূরের বিলে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। গঙ্গাচড়া, রংপুর, ২২ অক্টোবর
হেমন্তের রোদে পুকুরের জলে ফুটে আছে সাদা শাপলা। গিরারপাড়, গঙ্গাচড়া, রংপুর, ২২ অক্টোবর
ব্যাটারিচালিত ভ্যান তৈরির জন্য কাঠামোয় রং করছেন এই শ্রমিক। শাজাহানপুর, বগুড়া, ২২ অক্টোবর
ভোলা থেকে আনা ট্রাকভর্তি ডাব পাইকারিতে বিক্রির জন্য নামানো হচ্ছে। রানীর হাট, বগুড়া, ২২ অক্টোবর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনেও চলছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস, রাজশাহী, ২২ অক্টোবর
লাকসামের নাওটি স্টেশনের আউটার এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপলাইন মেরামতের কাজ চলছে। লাকসাম, কুমিল্লা, ২২ অক্টোবর মূল প্রতিবেদনে যান ↗