১০ টাকার কয়েনে টিসু পেপার দিয়ে দুর্গা গড়লেন বাঁকুড়ার অর্পিতা
টিসু পেপার, আঠা, রং আর ধানের সাহায্যে কয়েনের উপর ক্ষুদ্র দুর্গা তৈরি করেছেন বাঁকুড়ার অর্পিতা সরকার। সংসারের কাজ সামলে অবসর সময়ে নানা উপকরণে শিল্পকর্ম তৈরি করাই তাঁর নেশা। প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই নিজের গড়ে তুলেছেন এই ছোট্ট দুর্গা—যা নজর কাড়ছে সকলের।